বিশ্বে ২০ কোটি মেয়ে খৎনার শিকার
আন্তোনিও গুতেরেস - ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৫৮ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:১২
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমান বিশ্বে ২০ কোটিরও বেশি নারী ও মেয়ে শিশু ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) বা খৎনার শিকার হয়েছে।
এ ভয়াবহ চর্চাটি ক্ষতিগ্রস্তদের শারীরিক, মানসিক ও যৌন স্বাস্থ্যগত জটিলতার দিকে ঠেলে দিতে পারে। খবর ইউএনবির
চলতি বছরে আরও ৪০ লাখের মতো মেয়ে এ ঝুঁকির মধ্যে রয়েছে জানিয়ে গুতেরেস বলেছেন, ‘জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দশকের মধ্যে রয়েছে, আসুন এ দশককে আমরা মেয়েদের খৎনাকে শূন্যে নামিয়ে আনি।’
মেয়েদের খৎনার বিরুদ্ধে আন্তর্জাতিক জিরো টলারেন্স দিবস উপলক্ষে এক বাণীতে জাতিসংঘ মহাচিব বলেন, মেয়েদের খতনার বিষয়টি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোয় গভীরভাবে আবদ্ধ।
তিনি আরও বলেন, এটি মানবাধিকারের লঙ্ঘন এবং মেয়েদের বিরুদ্ধে চরম আকারের সহিংসতা। তবে ভাগ্যক্রমে, ২০০০ থেকে ২০১৮ সালে এটি ২৫ শতাংশ কমেছে।
‘আমাদের অবশ্যই এসব পরিবর্তনের (মেয়েদের খৎনা) বিরুদ্ধে কণ্ঠ সোচ্চার করতে হবে এবং তাদের অধিকারের পক্ষে দাঁড়াতে হবে,’ যোগ করেন জাতিসংঘ মহাসচিব।
- বিষয় :
- আন্তোনিও গুতেরেস
- জাতিসংঘ মহাসচিব
- খতনা
