ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সহকর্মীকে গুলি করেন সাব ইন্সপেক্টর

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সহকর্মীকে গুলি করেন সাব ইন্সপেক্টর
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৩২ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৩৫

ভ্যালেন্টাইনস ডে আসি-আসি করছে। ঠিক সেই সময় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নারী সহকর্মীকে গুলি করেন এক সাব ইন্সপেক্টর। পরে নিজেও আত্মহত্যা করেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের দিল্লিতে এ ঘটনা ঘটে। 

উত্তর–পশ্চিম দিল্লির রোহিনী মেট্রো স্টেশনের সাব ইন্সপেক্টর প্রীতি অহলাটকে লক্ষ্য করে গুলি করেন তারই সহকর্মী দীপাংশু রাঠি।

জানা যায়, দিল্লির রোহিনী অঞ্চলে একই ভাড়া বাড়িতে থাকতেন প্রীতি ও দীপাংশু। দু'জনেই একইসঙ্গে  স্নাতক সম্পন্ন করেছেন।  দীপাংশু অনেকদিন ধরেই মনে মনে ভালবাসতেন প্রীতিকে । কিছুদিন আগে সেই প্রেমকে পরিণতি দিতে প্রীতিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি প্রীতি অহলাট। প্রত্যাখ্যান হয়েই প্রীতিকে খুন করেন।  

প্রীতির উপর যখন হামলা চালান দীপাংশু, তখন তিনি কাজ সেরে বাড়িতে ফিরছিলেন। মেট্রো থেকে নেমে পায়ে হেঁটেই ফিরছিলেন প্রীতি, সেই সময়ই দীপাংশু এসে তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালান। 

যদিও জানা যায়, প্রীতিকে হত্যার পর তিনি নিজেও আত্মহত্যা করেন। প্রীতির দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। 

রোহিনী জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার এসডি মিশ্র জানান, ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। একটি মামলাও করা হয়েছে। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×