ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

মাকে 'মেরে বাড়ি থেকে বের করে দিল' ছেলে ও বউ

মাকে 'মেরে বাড়ি থেকে বের করে দিল' ছেলে ও বউ
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:১৪ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:১৬

এক বৃদ্ধাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে।

শুক্রবার ভারতের লেকটাউনের কালিন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

৬৩ বছর বয়সি ওই বৃদ্ধার নাম বিমলা খান্না। ২০১৮ সালে স্বামী হারানোর পর থেকে ছেলে অর্চিত খান্না এবং ছেলের বউ শ্রেয়ার সঙ্গেই থাকতেন তিনি। তার স্বামী ব্যাংকার ছিলেন।

স্বামীর মৃত্যুর পর থেকেই বৃদ্ধার ওপর অত্যাচার শুরু করেন ছেলে ও বউ। কেউ প্রতিবাদ করলে, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতেন অভিযুক্ত খান্না দম্পতি।

বৃহস্পতিবার স্থানীয়দের সহায়তায় বাড়িতে সিসিটিভি লাগান বৃদ্ধা। পরের দিনই বিমলাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

এর আগেও বাড়ি থেকে বের করে দেওয়ার পর দেশটির দমদম থানার দ্বারস্থ হলে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

দিন কয়েক আগে একই ছবি ধরা পড়েছিল দেশটির কাটোয়ায়। অজয় নদের কাছে এক দূর্গা মন্দির থেকে উদ্ধার করা হয় এক বৃদ্ধাকে। জানা যায়, ছেলে মেয়ের অত্যাচারেই ঘর ছাড়া হয়েছিলেন তিনি। পরে ওই  বৃদ্ধার চিকিৎসার ভার নেয় কাটোয়া পুলিশ। সূত্র: জিনিউজ

আরও পড়ুন

×