ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

কনের পরনে কম দামি শাড়ি, বিয়ে ভাঙল বরপক্ষ

কনের পরনে কম দামি শাড়ি, বিয়ে ভাঙল বরপক্ষ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:১৮ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৫৯

কনের শাড়ি কম দামি হওয়ায় বিয়ে ভেঙে দিল বরের পরিবার। ভারতের কর্ণাটক হাসানে এ ঘটনা ঘটে।

জি-নিউজ জানায়, হাসানে এক গ্রামের বাসিন্দা বি এন রঘুকুমারের প্রেমে পড়েছিলেন বি আর সঙ্গীতা নামের এক তরুণী। দুই পরিবারের সম্মতিতেই বিয়ের দিন ঠিক হয়। বৃহস্পতিবার ছিল বিয়ের দিন। কিন্তু তার আগেই পরিবারের সদস্যদের নির্দেশে বাড়ি থেকে সরে পড়েন রঘু।

পরে খবর নিয়ে জানা যায়, বিয়ের আগে এক অনুষ্ঠানে সঙ্গীতা যে শাড়ি পরে এসেছিলেন সেটি বদল করতে বলে ছিল রঘুর পরিবার। তাদের দাবি ছিল, শাড়িটি একেবারে কম দামি। কিন্তু সেই কথা শোনেনি মেয়ের পরিবার। আর তাতেই বেঁকে বসে রঘুর পরিবার। বিয়ের আগের দিন বাড়ি থেকে পালিয়ে যান রঘু।

এদিকে, ওই ঘটনায় রঘুর নামে থানায় অভিযোগ করে সঙ্গীতার পরিবার। হাসানের পুলিশ সুপার শ্রীনিবাস গৌড়া বলেন, রঘুকুমারের বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ এসেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে। 

আরও পড়ুন

×