ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

যৌন হয়রানি: ১০ বছর পর শিক্ষককে থানায় দিলেন তরুণী

যৌন হয়রানি: ১০ বছর পর শিক্ষককে থানায় দিলেন তরুণী
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৫১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৫৬

দীর্ঘ কয়েক বছর যন্ত্রণা ভোগ করার পর অবশেষে যেন শান্তি। গানের যে শিক্ষক তার ছোটবেলা নরক বানিয়েছিল, ১০ বছর তাকে পুলিশের হাতে তাকে ধরিয়ে দিয়ে আনন্দে চিত্‍কার করে উঠলেন এক তরুণী। মুম্বাইয়ের আন্ধেরিতে তার বাড়িতে গিটার শেখানোর নামে এসে টানা তিন বছর ধরে যৌন হয়রানি করেছে ভারত পঞ্চাল ওরফে রাজু নামে মধ্যবয়সী এক ব্যক্তি।

সেই সময় বাড়িতে মুখ ফুটে কাউকে কিছু বলতে পারেনি মেয়েটি। কিন্তু গভীর অবসাদের মধ্যে ডুবে যান তিনি। তার বেঁচে থাকার ইচ্ছেই চলে গিয়েছিল বলে জানিয়েছেন তার বাবা-মা। সেই সময় দেশ ছেড়ে আমেরিকা চলে যান তারা। সেখানেই দীর্ঘ কাউন্সেলিংযের পর সত্যটা সামনে আসে।

অপরাধীকে গ্রেপ্তার করতে ১০ বছর পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন পেশায় ব্যবসায়ী বাবা। ছোটবেলার এই ট্রমা কাটিয়ে উঠতে পাঁচ বছর কাউন্সেলিং করাতে হয়েছে তাকে। অবশেষে পঞ্চালকে পুলিশে হাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি।

আরও পড়ুন

×