ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

নাইজারে ত্রাণ নিতে গিয়ে পিষ্ট হয়ে নিহত ২৩

নাইজারে ত্রাণ নিতে গিয়ে পিষ্ট হয়ে নিহত ২৩
×

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২১

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ত্রাণ নিতে গিয়ে পিষ্ট হয়ে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

সোমবার দেশটির ডিফা শহরে নাইজেরিয়ান শরণার্থীরা খাদ্য ও পোশাক নিতে জড়ো হয় সেখানে। সারিবদ্ধভাবে তারা ত্রাণে নিচ্ছিল। কিন্তু হঠাৎ ভিড় গেলে পিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের

জাতিসংঘের তথ্য অনুসারে, এই অঞ্চলটিতে প্রায় আড়াই লাখ বাস্তুচ্যুত মানুষের বসবাস। তাদের মধ্যে অনেকেই উত্তর-পূর্ব নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম এবং অন্যান্য সশস্ত্র দলগুলির আক্রমণ থেকে পালিয়ে এসেছেন।

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার জন্য বোকো হারাম এক দশক ধরে লড়াই করে আসছে। তারা প্রতিবেশি দেশ চাদ, নাইজার এবং ক্যামেরুনে নিয়মিত অভিযান চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। 

আরও পড়ুন

×