ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

করোনায় উহান হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

করোনায় উহান হাসপাতালের চিকিৎসকের মৃত্যু
×

চিকিৎসক লিউ ঝিমিং

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৫৭

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার কমার খবরের দিনেই আরেক দুঃসংবাদ। বুধবার এ ভাইরাসে মারা গেছেন উহানের একজন জ্যেষ্ঠ চিকিৎসক। 

স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লিউ ঝিমিং নামের ওই চিকিৎসক মারা যান। উহান উচাং হাসপতালের পরিচালক ছিলেন তিনি। খবর গার্ডিয়ানের

এর আগে গত বৃহস্পতিবার করোনায় হুবে প্রদেশের ইজিউ সিটি হাসপাতালের চিকিৎসক জিউ দিপু মারা যান। এছাড়া ওই হাসপাতালের এক নার্সও করোনায় মারা যান। 

বুধবার চীনের জাতীয় হেলথ কমিশন জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন ১৮৬৮ জন। করোনায় মৃতের সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে।

গত জানুয়ারি মাসের পর এই প্রথম মঙ্গলবার দুই হাজার জনের নিচে করোনায় আক্রান্ত হয়েছেন। 

আক্রান্তের সংখ্যা কমলেও বিশেষজ্ঞরা করোনাকে এখনও বিপদজ্জনক বলে অভিহিত করছেন। 

আরও পড়ুন

×