পাকিস্তানে বিষাক্ত গ্যাসে ৭ জনের মৃত্যু
বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহুজন-দ্য ডন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০২:২৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:০২
পাকিস্তানে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এই গ্যাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহুজন।
করাচির কেমারিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। খবর দ্য ডনের।
সোমবার সিন্ধু স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত দুইদিনে বিষাক্ত গ্যাসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন অন্তত ২৫০ জন।
তবে করাচির কেমারি এলাকায় কিভাবে এই বিষাক্ত গ্যাস নিঃসরণ হলো তা এখনও জানা যায়নি।
সিন্ধু পরিবেশ সংরক্ষণ সংস্থা (সিপা) এর মুখপাত্র মুজতবা বেগ জানিয়েছেন, সংস্থাটি সোমবার প্রাথমিক জরিপ চালিয়েছিল এবং কেমারির লোকজনের সঙ্গে কথা বলেছে।
- বিষয় :
- পাকিস্তান
- বিষাক্ত গ্যাস
- মৃত্যু
