ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

উড্ডয়নের সময় গোএয়ারের বিমানে আগুন

উড্ডয়নের সময় গোএয়ারের বিমানে আগুন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৪৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৪৯

ভারতের বেসরকারি বিমান সংস্থা গোএয়ারের একটি উড়োজাহাজে উড্ডয়নের সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন যাত্রীরা। তাদের সবাইকে নিরাপদে বের করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, মঙ্গলবার সকালে গোএয়ারের বেঙ্গালুরু থেকে অহমদাবাদগামী একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানটি তখন উড্ডয়ন করছিল। আগুন বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিমানের সব যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বাইরে বের করে আনা হয়।

গো-এয়ারের জি৮ ৮০২ বিমানের ডান ইঞ্জিনে আগুন ধরে। বিমানটি রানওয়ে থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করেছে গোএয়ার কর্তৃপক্ষ। 

আরও পড়ুন

×