ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

দিল্লির সংঘর্ষে কেন্দ্র ‘নীরব দর্শক’: কংগ্রেস

দিল্লির সংঘর্ষে কেন্দ্র ‘নীরব দর্শক’: কংগ্রেস
×

রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান করে কংগ্রেস-এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৩২

কেন্দ্র ও দিল্লির নবনির্বাচিত সরকার দিল্লির সংঘর্ষের ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এমন অভিযোগ করেন তিনি। 

দিল্লির সংঘর্ষে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২০০-রও বেশি। 

সোনিয়া গান্ধি বিজেপি ও আদ আদমি পার্টির উদ্দেশে বলেন, ‘কেন্দ্র ও দিল্লির নবনির্বাচিত সরকার দিল্লি হিংসার নীরব দর্শক।’ খবর এনডিটিভির

দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ উল্লেখ করে তিনি অমিত শাহর পদত্যাগও দাবি করেন। রোববার থেকে উত্তর-পূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়েছে।

গত চারদিন ধরে চলতে থাকা সংঘর্ষে লেগেছে সাম্প্রদায়িকতার রং। পুলিশের প্রতি অভিযোগ, তারা দাঙ্গা নিয়ন্ত্রণ করতে পারেনি। পাথর ছোঁড়া, লুঠপাটের ক্ষেত্রেও পুলিশ কিছু করতে পারেনি বলে অভিযোগ উঠেছে।

রাষ্ট্রপতিকে দেওয়া স্মারকলিপিতে কংগ্রেস জানিয়েছে, ‘রাষ্ট্রপতি আপনাকে দেশের সংবিধানের সর্বোচ্চ সম্ভাব্য দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের বিবেক রক্ষক হিসেবে এবং তাদের সংবিধানি ক দায়িত্ব মনে করিয়ে দিয়ে রাজ ধর্মের স্তম্ভ হয়ে ওঠা। যার উপরে কোনো সরকার দাঁড়িয়ে থাকে।'

পাশাপাশি তার কাছে নাগরিকদের জীবন, স্বাধীনতা, সম্পত্তি রক্ষার আহ্বান জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়িত্ব থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবিও জানায় তারা।


আরও পড়ুন

×