ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০১:১৯ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ০১:২২

নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। দেশটির সিয়াটল শহরে আরও চারজনের মৃত্যু হয়েছে। সোমবার সিয়াটল অ্যান্ড কিং কাউন্টি পাবলিক হেলথ এজেন্সির স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেফ ডুচিন একথা জানিয়েছেন।   

এর আগে ওয়াশিংটন রাজ্যে ভাইরাসটিতে দুইজনের মৃত্যু হয়েছিল। খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে।

এক সংবাদ সম্মেলনে ডুচিন জানান, যে ছয়জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অন্তত চার জন বয়স্ক। তারা আগে থেকেই অসুস্থ ছিলেন।

মঙ্গলবার পর্যন্ত সারাবিশ্বে ৩ হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৯০ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪৮ হাজার মানুষ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। তবে প্রাদুর্ভাবটি এখন কেন্দ্র পরিবর্তন করে বিশ্বের অন্যান্য দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।


আরও পড়ুন

×