ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০৫:১১

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৭-এ দাঁড়িয়েছে। সতর্কতা হিসেবে দেশটিতে অধিকাংশ স্কুল-কলেজ ও সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। 

দেশটিতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রয়েছেন মহারাষ্ট্রে। সেখানে আক্রান্ত হয়েছেন ৩১ জন। এরপরই রয়েছে কেরালা। সেখানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২। এছাড়া উত্তরপ্রদেশে ১১ জন, হরিয়ানায় ১৪ ও দিল্লিতে আক্রান্ত হয়েছেন সাতজন। 

ভারতে করোনা-আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৭৬ বছরের এক বৃদ্ধ ও শুক্রবার ৬৮ বছরের এক বৃদ্ধা মৃত্যু হয় এই ভাইরাসে আক্রান্ত হয়ে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার মোকাবিলায় ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল করা হয়েছে। তবে রাষ্ট্রসঙ্ঘ ও অন্যান্য কূটনৈতিক ভিসাকে এর বাইরে রাখা হয়েছে। 

গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অবস্থাকে ‘বিশ্ব মহামারী’ বলে ঘোষণা করেছে। 

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১৫ মার্চ সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৩৯৬। এর মধ্যে পাঁচ হাজার ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭৫ হাজার ৯২২ জন।


আরও পড়ুন

×