ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা মোকাবিলায় স্পেনে রাষ্ট্রায়ত্ত্ব হলো সব বেসরকারি হাসপাতাল

করোনা মোকাবিলায় স্পেনে রাষ্ট্রায়ত্ত্ব হলো সব বেসরকারি হাসপাতাল
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০১:৫৫ | আপডেট: ১৭ মার্চ ২০২০ | ০২:২৮

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্পেন তাদের সব বেসরকারি হাসপাতালকে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ঘোষণা করেছে। সোমবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, বেসরকারি হাসপাতালের সব সুবিধা এখন সরকারের অধীনে পরিচালিত হবে। করোনা রোধ না করা পর্যন্ত সরকার সব হাসপাতাল পরিচালনা করবে। খবর গার্ডিয়ান ও বিজনেস ইনসাইডারের

করোনার চিকিৎসায় দেশটির চতুর্থ বর্ষের মেডিকেল শিক্ষার্থীদেরকেও কাজে লাগানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 

চীনের বাইরে ইতালির পর স্পেনে এখন করোনা মহামারী আকার ধারণ করেছে।

সোমবার পর্যন্ত স্পেনে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন এবং মারা গেছেন ৩০৯ জন। 

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে ৭ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৭০০ জন। 

আরও পড়ুন

×