ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনায় ইতালিতে একদিনে ৩৪৯ জনের মৃত্যু

করোনায় ইতালিতে একদিনে ৩৪৯ জনের মৃত্যু
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০২:০১

‍করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৭১ জনে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৭০০ জন। আক্রান্তদের মধ্যে ৭৯ হাজার ৮৮১ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ৮ শতাংশ রোগী মারা গেছেন।

চীন থেকে সংক্রমণ শুরু হওয়া ভাইরাসটির বর্তমান ‘কেন্দ্রস্থল’ ইউরোপ বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা আক্রান্ত হয়ে ইতালিতে এ পর্যন্ত ২ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। আর দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮০। 

চীনে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১। এরমধ্যে তিন হাজার ২২৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া স্পেনে এ ভাইরাসটিতে ৩৪২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৮ জন। ফ্রান্সে ১৪৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একদিনে ২১ জন মারা গেছেন।

এদিকে চীনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে মাত্র ১৩ জন মারা গেছেন।

বাংলাদেশে এ পর্যন্ত করোনাআক্রান্ত ১০ জনকে শনাক্ত করা হয়েছে বলে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।  যাদের মধ্যে বেশিরভাগই ইউরোপের করোনা সংক্রমিত হওয়া বিভিন্ন দেশ থেকে এসেছেন।



আরও পড়ুন

×