আফগানিস্তানে মন্দিরে হামলা, আইএসের দায় স্বীকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ০৬:০৪
আফগানিস্তানের একটি শিখ মন্দিরে জঙ্গি হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী কাবুলের শোরবাজার এলাকায় এ হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি সংগঠন আইএস।
বিবিসি জানিয়েছে, হামলার পর সেখানে জঙ্গিদের রুখতে অবস্থান নিয়েছে নিরাপত্তারক্ষীরা। তাদের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে।
জনঅধ্যুষিত ওই এলাকায় হামলার সময় মন্দিরটিতে অন্তত দেড়শ মানুষ অবস্থান করছিলেন। তাদের অনেককে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগেও শিখদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আইএস।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, মন্দিরে আটকে পড়া অধিকাংশ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। দুইজন হামলাকারী নিহত হয়েছে।
- বিষয় :
- আফগানিস্তান
