ইংল্যান্ডে ঘরে বসে করোনা টেস্টের কিট পৌঁছে দেবে অ্যামাজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ১১:১৫
ইংল্যান্ডে স্বেচ্ছায় আইসোলেশনে আছেন এবংকরোনাভাইরাসের লক্ষণ আছেন এমন ব্যক্তিদের জন্য ঘরে বসে মাত্র ১৫ মিনিটে কভিড-১৯ পরীক্ষা করার হাজার হাজার কিট পৌঁছে দেবে অ্যামাজন।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি রাস্তায় এ কিট বিক্রি করবে বলে জানিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)।
দেশটির হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক বলেন, ইংল্যান্ড সরকার ৩৫ লাখ কিট কিনেছে এবং আরও কয়েক লাখ কিট আনা হচ্ছে।
অবশ্য পিএইচই’র পরিচালক অধ্যাপক শ্যারন পিকক সায়েন্স অ্যান্ড টেকনলজি কমিটির বৈঠকে সংসদ সদস্যদের বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে ইউকেতে গণ পরীক্ষা করা সম্ভব হবে। সূত্র: দ্য গার্ডিয়ান
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- ইংল্যান্ড
