যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৪৮০ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০০:১১ | আপডেট: ০৪ এপ্রিল ২০২০ | ০২:০৬
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণ কেড়েছে ১ হাজার ৪৮০ জনের। এখন পর্যন্ত একদিনে এটিই দেশটিতে মধ্যে সর্বাধিক মৃত্যু। শনিবার সকাল পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫২ জনে।
মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৬৯ জন মারা গিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এবার মৃতের সেই রেকর্ড ভেঙে দিল।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ২ লাখ ৭৭ হাজার ৯৫৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ১৫২ জনের।
তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৯ হাজার ৩৮৯ জন। এর মধ্যে ৫৮ হাজার ৯০১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৬ হাজার ৬০৩ জন।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- করোনার প্রাদুর্ভাব
- মৃত্যু
