ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

হাইড্রোক্সিক্লোরোকুইন না দিলে ভারতকে `যথাযোগ্য উত্তর` দেওয়ার হুমকি ট্রাম্পের

হাইড্রোক্সিক্লোরোকুইন না দিলে ভারতকে `যথাযোগ্য উত্তর` দেওয়ার হুমকি ট্রাম্পের
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০ | ০১:৩০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে হাইড্রেক্সিক্লোরাকুইন সরবরাহ না করলে ভারতকে যথাযোগ্য উত্তর দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার করোনাভাইরাস টাস্কফোর্স ব্রিফিংয়ের সময় হোয়াইট হাউসে ট্রাম্প এ কথা বলেন। খবর এনডিটিভির

ইতালির পর করোনাভাইরাসের নতুন সংক্রমণ স্থান হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই ওই দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত তিন লাখ মানুষের দেহে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে আমেরিকায়। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও।

পরিস্থিতি মোকাবিলায় ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে বলে আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু হাইড্রক্সিক্লোরোকুইন বা তার উপাদান বিদেশে রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। এ কারণে হাইড্রোক্সিক্লোরোক্যুইনের রফতানির উপরে থাকা বিধিনিষেধ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে কিছুটা হুমকিও দিয়েছেন ভারতকে। 

ট্রাম্প বলেন , আমি এমন কোনও কারণ দেখতে পাচ্ছি না যে কারণে  যুক্তরাষ্ট্রে ওষুধের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করবে ভারত। তিনি জানান, এ ব্যাপারে তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছেন। সেই সঙ্গে তাকে হাইড্রোক্সিক্লোরোক্যইন সরবরাহের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। ট্রাম্প বলেন, ভারত যদি সরবরাহের অনুমতি না দেয়, তাহলেও ঠিক আছে। তবে আমাদের থেকে এরপর তারাও এমনই ব্যবহার পাবে। 


আরও পড়ুন

×