ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়াল

করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়াল
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ১০:৩৩ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ১০:৪৮

প্রাণঘাতী নভেল করোনভাইরাস গত ডিসেম্বরে চীনের হুবেই থেকে ছড়িয়ে পড়ার পর সারাবিশ্বে প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এ সাড়ে তিনমাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে।  

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩ হাজার ৯০০ জনে। 

ইতোমধ্যে বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভয়ানক ভাইরাস। বৃহস্পতিবার পর্যন্ত ৮৯ হাজার ৯৩১ জন মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। 

চীনে তিন হাজার মানুষের প্রাণ কেড়ে ভাইরাসটির ভয়াল রুপ ধারণ করে ইউরোপে। ইতালিতে ১৭ হাজার এবং স্পেনে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে ভাইরাসটির কারণে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প প্রথমদিকে ভাইরাসটিকে পাত্তা না দিলেও এখন তিনি তার সুর পাল্টেছেন। 

যুক্তরাষ্ট্রেই এখন করোনা আক্রান্ত সবচেয়ে বেশি। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ৪ লাখ ৩২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। 

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ করোনায় আক্রান্ত স্পেনে এক লাখ ৫২ হাজার ৪৪৬। এরপর ইতালিতে এক লাখ ৩৯ হাজার ৪২২, জার্মানিতে এক লাখ ১৩ হাজার ২৯৬ ও ফ্রান্সে ৮৩ হাজার ৮০ জন।


আরও পড়ুন

×