ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

চীনে নতুন করে ৪২ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১ জনের

চীনে নতুন করে ৪২ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১ জনের
×

চীনে নতুন করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা - ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ২৩:৪২ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ২৩:৫০

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন। শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য দিয়েছে।

স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে সিএনএননের খবরে বলা হয়েছে, সবমিলিয়ে চীনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৯০৭ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৪৫৫ জন। মৃতের সংখ্যা ৩ হাজার ৩৩৬।

৪২ জন নতুন আক্রান্তের ৩৮ জনই বিদেশফেরত। বাকিরা স্থানীয় সংক্রমণের শিকার।

গত ২৪ ঘণ্টায় উপসর্গহীন নতুন ৪৭ করোনা আক্রান্তকে শনাক্ত করেছে চীন। তাদের মধ্যে ১৪ জন বিদেশ ফেরত। দেশটিতে সবমিলিয়ে ১ হাজার ৯৭ জন উপসর্গহীন রোগীর সন্ধান পাওয়া গেল।

আরও পড়ুন

×