ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

যে কোনো দেশের চেয়ে করোনায় আক্রান্তের সংখ্যা নিউইয়র্কেই বেশি

যে কোনো দেশের চেয়ে করোনায় আক্রান্তের সংখ্যা নিউইয়র্কেই বেশি
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০০:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বিশ্বের যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেশি। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার এক লাফে ১০ হাজার বেড়ে এক লাখ ৬০ হাজারে পৌঁছেছে, যা ইউরোপের দেশ স্পেন (এক লাখ ৫৩ হাজার) ও ইতালির ( এক লাখ ৪৩ হাজার)  চেয়ে বেশি।  চীনের যে প্রদেশে গত বছর মহামারিটির প্রাদুর্ভাব ঘটেছিল, সেখানেই আক্রান্তের সংখ্যা ছিল ৮২ হাজার। খবর বিবিসির।

অবশ্য আক্রান্তের সংখ্যা বেশি হলেও নিউইয়র্কে স্পেন ও ইতালির চেয়ে মৃতের সংখ্যা কম। করোনায় আক্রান্ত সেখানে মারা গেছে ৭ হাজার। ইতালি ও স্পেনে মৃতের সংখ্যা যথাক্রমে ১৫ হাজার ৫০০ ও ১৮ হাজার। চীনের সরকারি হিসেবে মৃতের সংখ্যার (৩ হাজার ৩০০) চেয়ে নিউইয়র্কে মৃতের সংখ্যা দ্বিগুণ।

বুধবার নিউইয়র্কে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল ৭৯৯, যা ছিল তৃতীয় দিনের সর্বোচ্চ রেকর্ড। তবে গভর্নর অ্যান্ড্রু কুওমো নিউইয়র্কের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মঙ্গলবার কমে ২০০-তে নেমে আসায় আশাবাদী হয়ে উঠেছিলেন। তিনি বলেছিলেন, সামাজিক দূরত্ব বিধি মেনে চলায় এটা হয়েছে। বুঝতে হবে, আমরা এক এগারোর চেয়ে খারাপ অবস্থায় আছি।

 তবে বৃহস্পতিবার নিউইয়র্কে বাড়লেও সারা দেশে মৃতের সংখ্যা কমেছে। এত কিছুটা আশার ঝলক দেখা যাচ্ছে বলে মনে করা হয়।

হোয়াইট হাউসের করোনভাইরাস টাস্ক ফোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ড. অ্যান্টনি ফৌসি এনবিসি নিউজকে বলেন, 'বৃহস্পতিবার মৃতের সংখ্যা কম দেখাচ্ছে। এতে মনে হয়, সারা দেশে ৬০ হাজারের মতো মৃত্যু হতে পারে।

তবে মার্চের শেষে দিকে তার অনুমান ছিল, কম পক্ষে এক লাখ থেকে দুই লাখ যুক্তরাষ্ট্রের নাগরিক এই মহামারিতে প্রাণ হারাতে পারে।

আরও পড়ুন

×