ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের হারে `অস্বাভাবিক ধীরগতি`

দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের হারে `অস্বাভাবিক ধীরগতি`
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০০:৩৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ | ০০:৫০

দক্ষিণ আফ্রিকায় হঠাৎ করে কমে গেছে করোনায় আক্রান্তের হার। গত ২৭ মার্চ আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ২৪০। পরদিন তা ২০ এ নেমে আসে।  তবে এরপর ফের বাড়লে কখনোই তা ১০০ ছাড়ায়নি। এটাকে ভাইরাস সংক্রমেণের দৈনিক হারে একটি নাটকীয় ও অপ্রত্যাশিত ধীরগতি বলা যায়।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এটা এক অদ্ভুত আচরণ। এত তাড়াতাড়ি এটাকে ভালো লক্ষণ বলে ধরে নেয়া ঠিক হবে না। এটা সুনামি কিংবা প্রলয়ের পূর্বলক্ষণও হতে পারে।

রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেছেন, দুই সপ্তাহের লকডাউনের কারণেই এমনটা ঘটেছে। তিনি লকডাউনের সময়কাল আরো বাড়িয়েছেন। এক সপ্তাহ শেষ হতে যাওয়া লকডাউনের মেয়াদ পিছিয়ে এক মাস করেছেন।

কিন্তু বিশ্বব্যাপী এই মহামারিতে আক্রান্তের হার বৃদ্ধির কারণে দক্ষিণ আফ্রিকার  চিকিৎসকরা এখনই নিশ্চিন্ত হতে পারছেন না।

জোহানেসবার্গের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ইভান শোল বলেছেন, ‘এটি কিছুটা অদ্ভুত। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, বোঝা যাচ্ছে না।’

জোহানেসবার্গের অন্যতম বড় পাবলিক হাসপাতাল হেলেন জোসেফের আরেকজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. টম বয়েলস বলেন,  ‘আমরা এটাকে ঝড়ের আগের শান্তভাব বলে ধরে নিয়েছি। আমরা সব নিয়ে তৈরি। তবে নিরুদ্বিগ্ন থাকতে পারছি না।’

আরও পড়ুন

×