ইতালিতে করোনায় মারা গেছেন ১০০ জন ডাক্তার
ইতালিতে করোনায় মারা গেছেন ১ শ’ চিকিৎসক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ২৩:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চারজন আরব চিকিৎসকসহ ইতালিতে মারা গেছেন ১ শ’ চিকিৎসক। ১০০তম চিকিৎসকের নাম সামার সিনজাব। ৬২ বছর বয়সী এই চিকিৎসকের জন্ম সিরিয়ায় হলেও তিনি ইতালির নাগরিক ছিলেন। খবর আলজাজিরার।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইতালিতে মৃতের সংখ্যা ১৮ শ’ জনের বেশি। সারা দেশে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৩ হাজার। করোনায় চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন ৮ হাজার চিকিৎসাকর্মী। ইতালির জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটের হিসাব অনুযায়ী কম পক্ষে ১ শ’ চিকিৎসক এরই মধ্যে সংক্রমণে প্রাণ হারিয়েছেন।
আলজাজিরা জানিয়েছে, ইতালিতে ৩ হাজার ৭ শ’ চিকিৎসক রয়েছেন, যারা বিভিন্ন আরব দেশ থেকে ইতালিতে নাগরিকত্ব পেয়েছেন।
