ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

লকডাউনে অ্যাম্বুল্যান্সে মদের হোম ডেলিভারি!

লকডাউনে অ্যাম্বুল্যান্সে মদের হোম ডেলিভারি!
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০০:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লকডাউনের কারণে বাইরে বের হওয়া বন্ধ। সেই সঙ্গে  নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাদে বাকি সব জিনিসের দোকান বন্ধ। আর এই পরিস্থিতিতে অ্যালকোহল প্রেমীরা পড়েছেন মহা বিপদে। এ কারণে তারা বাড়িতেই মদ ডেলিভারির অর্ডার করছেন। এদিকে অন্য সব যানবাহন বন্ধ থাকায় মদ ডেলিভারির জন্য অ্যাম্বুলেন্সকেই বেছে নিয়েছেন মদ ব্যবসায়ীরা। সম্প্রতি মদসহ এমনই একটি অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ।
ঘটনাটি ভারতের মালদায়। এনডিটিভির প্রকাশিত খবরে জানা গেছে, লকডাউন চলাকালীন শুক্রবার মালদার সড়কপথে ছুটছিল একটি অ্যাম্বুলেন্স। পুলিশ সেটাকে দাড় করালে ভিতরে কোনো রোগীর সন্ধান পাননি। বরং অ্যাম্বুলেন্সটি ভরা ছিল কার্টন দিয়ে। পরে পুলিশ গাড়িটি জব্দ করলে ভিতরে কার্টন ভর্তি দেশে তৈরি বিদেশি মদের বোতলের খোঁজ পান। যা দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন পুলিশ সদস্যরা।

এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা জানিয়েছে, গাড়িভর্তি মদ নিয়ে তারা হোম ডেলিভারির জন্য বেরিয়েছিল।


আরও পড়ুন

×