ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ভারতের লকডাউনে ক্ষুধায় ধুঁকছে পথশিশুরা

ভারতের লকডাউনে ক্ষুধায় ধুঁকছে পথশিশুরা
×

ভারতে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে -সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ২৩:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের সংক্রমণ যাতে ছড়াতে না পারে, সে জন্য মরিয়া হয়ে উঠেছে আক্রান্ত প্রতিটি দেশের সরকার। ভারতেও দেওয়া হয়েছে ২১ দিনের লকডাউন। লকডাউন ভাইরাসের সংক্রমণ কমাতে কতটা কার্যকর হবে, সেটা এখনই বলা যাবে না। তবে এতে মানুষের জীবনে স্থবিরতা নেমে এলেও সঙ্গে স্বস্তিরও কারণ হয়েছে কিছুটা। কিন্তু এই লকডাউনই হয়ে এসেছে ভারতের মতো দেশে লাখ লাখ শিশুর কান্নার কারণ হয়ে। 

এদের মধ্যে সবচেয়ে বেশি হলো কর্মজীবী শিশু। এরা গ্রামাঞ্চলে ক্ষেতে খামারে কাজ করে থাকে। আবার শহরে হকারিসহ আরো নানা ধরনের কাজ করে পথ শিশুরা। লকডাউন এদের জন্য হয়ে এসেছে চরম অভিশাপের মতো। কাজ-বিক্রি-বেচা নেই, আয়ও নেই। সুতরাং খাবে কোত্থেকে?

দিল্লিভিত্তিক একটি দাতব্য প্রতিষ্ঠানের পরিচালক সঞ্জয় গুপ্ত বলেন, আমরা পথশিশু ও কর্মজীবী শিশুদের নিয়ে কাজ করি। নিজেদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এটা (লকডাউন) তাদের জন্য ভয়ঙ্কর সঙ্কট হয়ে এসেছে। একই সঙ্গে অনিরাপত্তাও। 

তিনি  বলেন, লকডাউনের সময় সবাইকে বাড়িতে থাকতে বলা হয়েছে। কিন্তু পথশিশুদের বাড়ি কোথায়? তাদের কে খেতে দেবে? 

দিল্লিতেই  কেবল ৭০ হাজার পথশিশু রয়েছে বলে দেখানো হয়েছে। তবে সঞ্জয় গুপ্তের ধারণা, সংখ্যা আরো অনেক বেশি। 

এসব পথশিশুর কাছে যাওয়াটাও  সহজ নয় বলে জানান তিনি। কারণ এ জন্য কোনো স্বীকৃত নিয়মতান্ত্রিক ব্যবস্থা নেই। তাছাড়া এই লকডাউনের সময় রাস্তায় বেরোনোরও তো অনুমতি নেই কারো।

আরও পড়ুন

×