ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

স্বাস্থ্যকর্মীদের কাছে ঋণী ব্রিটিশ প্রধানমন্ত্রী

স্বাস্থ্যকর্মীদের কাছে ঋণী ব্রিটিশ প্রধানমন্ত্রী
×

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন -ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০০:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ধরতে গেলে জীবন-মৃত্যুর দোলাচলে ‍ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।  আইসিইউতে তিন রাত কাটানোর পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। রোববার সংবাদকর্মী এবং বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিয়েছেন তিনি। বলেছেন, স্বাস্থ্যকর্মীদের কাছে তিনি ঋণী হয়ে গেছেন। কারণ তাদের আন্তরিক যত্ন ও পরিশ্রমে সেরে উঠেছেন তিনি। জনসনকে আরো কয়েক সপ্তাহ বিশ্রামে ও পর্যবেক্ষণে থাকতে হবে। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব তার স্থলাভিষিক্ত হয়ে সরকারি দায়িত্ব পালন করে যাবেন। খবর বিবিসির

বৃহস্পতিবার আইসিইউ থেকে বেরিয়ে আসার পর শনিবার তার প্রথম বিবৃতিতে জনসন প্রথমে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি আমার জীবনের জন্য তাদের কাছে ঋণী হয়ে গেলাম।’

করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ের দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, প্রধানমন্ত্রীর পুরোপুরি সেরে উঠতে আরো সময় ও বিশ্রাম দরকার।

এদিকে রোববার ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শনিবার ৯১৭ জনের মৃত্যুসহ ৯ হাজার ৮৭৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল।

সামনে ইস্টার উৎসব। যুক্তরজ্যে এখন রৌদ্রালোকিত গ্রীষ্মকাল। মানুষজনের  এসময় ঘর থেকে বেরিয়ে পড়ার কথা। তবে দেশটির মন্ত্রীরা জনগণকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন, যাতে করে সামাজিক মেলামেশার কারণে করোনাইরাসের সংক্রমণবৃদ্ধি না ঘটতে পারে।

আরও পড়ুন

×