করোনায় আক্রান্ত কর্মীরা, বন্ধ হলো হাসপাতালই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৫:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চিকিৎসক, নার্স ও কর্মীদের মধ্যে করোনাভাইরারেস সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় অস্ট্রেলিয়ায় দুইটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হচ্ছে।
দেশটির দক্ষিণ উপকূলীয় দ্বীপরাজ্য তাসমেনিয়ার ওই দুই হাসপতাল আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে বলে বিবিসি জানিয়েছে।
নর্থ ওয়েস্ট হাসপাতাল এবং নর্থ ওয়েস্ট প্রাইভেট হাসপাতালে চিকিৎসকসহ এখন পর্যন্ত শতাধিক কর্মী করেনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে দুই হাসপাতালকেই কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তাসমেনিয়ায় এ পর্যন্ত ১৩৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে; এদের মধ্যে ৪৯ জনই আক্রান্ত হয়েছেন হাসপাতাল থেকে।
