ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

লকডাউন উঠলেই মদের দাম বেড়ে যাবে বহুগুণে

লকডাউন উঠলেই মদের দাম বেড়ে যাবে বহুগুণে
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৫:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনার কারণে ভারতে চলছে লকডাউন । এর জেরে বন্ধ রয়েছে মদের দোকানগুলি। যার কারণে মনখারাপ মদ্যপানকারীদের।তবে তাদের ঘুম বেশি করে হারাম করে দিল পশ্চিমবঙ্গে সম্প্রতি রাজ্য সরকারের অর্থ দপ্তরের একটি বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউন উঠলেই অন্তত ৩০ শতাংশ বেশি দাম দিয়ে কিনতে হবে মদ। কারণ, দেশি-বিদেশ সব ধরনের মদের উপর অতিরিক্ত আবগারি কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ দপ্তর। এই খবর ছড়াতেই চিন্তা আরও বেড়ে  বাড়লো মদ্যপানকারীদের।

সূত্রের খবর, গত ৭ এপ্রিল অর্থ দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে। যাতে উল্লেখ, দেশি-বিদেশি সবধরনের সুরায় ২০ শতাংশ অতিরিক্ত আবগারি কর চাপানো হবে। সেই কর বসানোর পর যে দাম হবে, তার উপরে রয়েছে জিএসটির নির্দিষ্ট মূল্য। তা যোগ করে মদের যে নতুন দাম দাঁড়াবে, তা বর্তমানের তুলনায় ৩০ শতাংশ বেশি। অর্থাৎ এখন যে দামে মদ বাজারে বিক্রি হচ্ছে, তার চেয়ে ৩০ শতাংশ অতিরিক্ত দাম দিয়ে কিনতে হবে। গত  ৯  এপ্রিল থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর করার কথা। 

কিন্তু এখন যেহেতু লকডাউন, বাজারে মদ বিক্রি বন্ধ, তাই এখনই নয়া দাম কার্যকরা হয়নি এখনও। তবে লকডাউন উঠে গেলেই মদের দাম একলাফে বেড়ে যাবে ৩০ শতাংশ।

করোনা পরবর্তী সময়ে সেই খরা কাটানোর একটা উপায় হিসেবে রাজ্যের অর্থ দপ্তর মদের উপর আবগারি কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে অর্থনৈতিক মহলের একটা বড় অংশ। তবে এই অতিরিক্ত কর বোঝা হয়ে দাঁড়াতে পারে, আশঙ্কা তাদের। মদ্যপানকারীদের প্রশ্ন বাড়তি আবগারি কর রাজ্যের কোষাগার কতটা ভরাতে পারবে? এতে কি মদ্যপায়ীদের নেশার টান কিছুটা কাটবে নাকি ৩০ শতাংশ অতিরিক্ত দাম দিয়েই তারা মদ কিনবেন? লকডাউন উঠলেই এসব প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবেন।

আরও পড়ুন

×