ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই: চীন

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই: চীন
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৭:০১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়ে চীনের বিশেষ কোনো আগ্রহ নেই। যুক্তরাষ্ট্রের জনগণ কাকে প্রেসিডেন্ট বানাবে না বানাবে, সেটা পুরোটাই তাদের নিজের ব্যাপার।


তাই চীন আশা করছে, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে তাদের জড়িয়ে আর কোনো কথা বলা হবে না। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা, চীন তাকে সরিয়ে ডেমোক্র্যাট দলের জো বাইডেনকে প্রেসিডেন্ট বানাতে চায়। খবর এনডিটিভির

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের তাতে নাক গলানোর কিছু নেই।আমরা আশা করব, যুক্তরাষ্ট্রের জনগণ তাদের নিজস্ব বিষয়ে চীনকে টেনে নেবে না।

এর আগে বুধবার ট্রাম্প সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, চীন চায় না আমি আবার যুক্তরাষ্ট্রের নির্বাচিত হই। আমাকে সরানোর জন্য তারা সাধ্যানুযায়ী সব কিছু করতে চাইবে।

এর আগে সোমবার করোনাভাইরাস প্রসঙ্গে আলাপকালে তিনি বলেন, চীন স্বেচ্ছায় এটা ছড়িয়েছে। তিনি এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান।

আরও পড়ুন

×