ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বজ্রপাতের সময় থালা-বাসন ধোয়া ঠিক নয় যে কারণে

বজ্রপাতের সময় থালা-বাসন ধোয়া ঠিক নয় যে কারণে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২০ | ০২:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল চলছে। যখন তখন কালবৈশাখি ঝড়,বৃষ্টি কিংবা বজ্রপাত হওয়া এখন সাধারণ ব্যাপার। এ সময়ে বজ্রপাতে প্রায়ই নিহতের ঘটনা ঘটে। এ কারণে এ সময় বৃষ্টিতে গোসল বা বাইরে যাওয়ার ব্যাপারে সাবধান করেছেন বিশেষজ্ঞরা। তবে অনেকেরই হয়তো জানা নেই, বজ্রপাতের সময় ঘরের মধ্যেও ইলেকট্রিক শক লাগার ঝুঁকি থাকে। আমেরিকান বিখ্যাত ফ্যামিলি ম্যাগাজিন ‘রিডার্স ডাইজেস’ এর তথ্য অনুযায়ী বাইরে বিদ্যুৎ চমকালে কিংবা বজ্রপাত হলে ঘরে থালা-বাসন ধোয়াটাও বিপদজনক। এ থেকেও বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে।
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বজ্রপাতসহ বৃষ্টিপাতের সময় আহত হওয়ার ঘটনাগুলো কল্পকথার মতো শোনালেও এটেই বাস্তব। যখন বজ্রপাত হয় তখন এর থেকে সৃষ্ট বিদ্যুৎ সবচেয়ে কম সময়ে দ্রুততার সঙ্গে মাটির দিকে যায়। আবার বাড়ির ভিতরে বিদ্যুৎ পরিবাহী ধাতব পদার্থ থাকায় এটি বাড়ির ভিতরেও যেতে পারে।
এই বিদ্যুৎ বাড়ির ভেতরের লোকজনের কোন ক্ষতি না করেই বাড়ির ভিতরে চলাচল করতে পারে। তবে কখনও কখনও এর কারণে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। বাসাবাড়িতে যে পদ্ধতিতে পানি যায় তাতে যে ধাতব পদার্থ থাকে তা বিদ্যুৎ পরিবাহী। যদি থালা-বাসন ধোয়ার সময় বিদ্যুৎ চমকায় তাহলে তা পাইপ এবং পানির মধ্যে দিয়ে যে সিঙ্কে আপনি কাজ করছেন সেখানে আঘাত করতে পারে। আবার পানির কল স্পর্শ করলেও শরীরে বিদ্যুতের শক লাগতে পারে।
যদিও এ ধরনের সম্ভাবনা প্রতি সাড়ে সাত লাখে একজনের হতে পারে। তারপরও কোনো এলাকায় বিদ্যুৎ চমকালে বা বজ্রপাত হলে সাবধান হওয়া উচিত।  এ সময় পানির লাইন তো বটেই, সব ধরনের ইলেকট্রিক জিনিস, সুইচ, প্লাগের সংস্পর্শ থেকে দূরে থাকা উচিত।

আরও পড়ুন

×