ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নিজের তৈরি ‘করোনার ওষুধ’ খেয়ে প্রাণ গেল ফার্মাসিস্টের

নিজের তৈরি ‘করোনার ওষুধ’ খেয়ে প্রাণ গেল ফার্মাসিস্টের
×

ছবি: জিনিউজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২০ | ০২:৫৪ | আপডেট: ১০ মে ২০২০ | ০৩:০০

নিজের বানানো 'করোনাভাইরাসের ওষুধ' খেয়ে প্রাণ হারিয়েছেন এক আয়ুর্বেদিক ফার্মাস্টিস্ট। ভারতের চেন্নাইয়ে ঘটেছে এমন ঘটনা।

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরের টি নগরের আয়ুর্বেদিক কোম্পানি সুজাতা বায়োটেকের ফার্মাসিস্ট কাম ম্যানেজার হিসেবে কাজ করতেন কে শ্রীবানেশন নামে ৪৭ বছরের এক ব্যক্তি। ৩০ বছরের পুরনো এই কোম্পানিতে বহুদিন ধরেই কাজ করছিলেন শ্রীবানেশন। এর আগে একাধিক ওযুধও তৈরি করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, কোম্পানির উত্তরাখণ্ডের কারখানাতেই থাকতেন শ্রীবানেশন। তবে লকডাউনের সময়ে তিনি আটকে পড়েছিলেন চেন্নাইয়ে। গত বৃহস্পতিবার তিনি একটি পাউডার কারখানায় আনেন। তার নিজেরই তৈরি। সেটি নাকি করোনার সঙ্গে লড়াই করতে সক্ষম। ওই পাউডারের সামান্য অংশ পরীক্ষা করা হয় কোম্পানির ৬৭ বছর বয়সী মালিকের ওপর। পাউডার খাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অজ্ঞান হয়ে যান। এরপরই ওই পাউডার তরলে গুলে নিজেও খেয়ে নেন শ্রীবানেশন। কোম্পানির মালিক বেঁচে গেলেও শ্রীবানেশন বাঁচেনি।

পুলিশের দাবি, শ্রীবনেশনের ধারণা ছিল ওই পাউডার করোনার সঙ্গে লড়াই করতে সক্ষম। এতে রক্তে প্লাটিলেটের সংখ্যা বৃদ্ধি পায়।

কোম্পানির মিডিয়া ম্যানেজার এন এস ভাসান সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাদের সব ওষুধই আয়ুর্বেদিক। কিন্তু শ্রীবানেশন যে ওষুধ তৈরি করেছিলেন তা  ছিল একটি রাসায়নিক। বাজার থেকে ওই রাসায়নিক কিনে ওষুধটি বানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

×