মস্কোর করোনাভাইরাস হাসপাতালে আগুন, একজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২০ | ০৩:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রাশিয়ার রাজধানী মস্কোর করোনাভাইরাস হাসপাতালে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উত্তরপশ্চিম মস্কোর ওই হাসপাতালটিতে শুধু করোনা আক্রান্তদেরই চিকিৎসা চলছিল। শনিবার করোনা রোগীদের একটি রুমে হঠাৎই আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান একজন। খবর আরআইএ-এর।
আগুন কী ভাবে লেগেছে, তা স্পষ্ট জানা যায়নি। রোগীরা হাসপাতালে ঠিক কী অবস্থায় রয়েছেন, সে বিষয়ে বিশদে কিছু জানা না গেলেও একটি সূত্রে সকলেই সুস্থ আছে বলে দাবি করা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন রাতে টুইট করে জানান, আগুন সম্পূর্ণ নেভার পরেও ওই হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগীদের অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি জানান, রোগীদের একটি রুম থেকেই আগুন ছড়িয়েছিল।
রাশিয়ায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ২ লাখর বেশি মানুষ । মৃত্যু হয়েছে ১হাজার ৮০০ জনের। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মস্কোসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে লকডাউন চলছে।