ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বাবাকে নিয়ে সাইকেলে ৭শ` মাইল পাড়ি দিল মেয়ে

বাবাকে নিয়ে সাইকেলে ৭শ` মাইল পাড়ি দিল মেয়ে
×

বাবা ও মেয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২০ | ০১:২৫ | আপডেট: ৩০ মে ২০২০ | ০১:৩৬

পনেরো বছরের মেয়ে জ্যোতি। দিল্লির উপশহর গুরুগ্রামে এসেছিল এক দুর্ঘটনায় আহত তার রিকশাচালক বাবার যত্ন নিতে। কিন্তু এরই মধ্যে দেশটিতে ২৫শে মার্চ থেকে শুরু হয়ে যায় করোনাভাইরাস-জনিত লকডাউন।

বাবা-মেয়ে আটকা পড়ে দিল্লিতে। অল্প কিছুদিনেই তাদের সব টাকা পয়সা শেষ হয়ে যায়, ফলে খাবার আর ওষুধপত্র কেনা অসম্ভব হয়ে পড়ে।

কিন্তু লকডাউনের মধ্যে সব যানবাহন বন্ধ - ফলে তারা যে গ্রামের বাড়িতে ফিরে যাবে এমন উপায়ও নেই। তাদের গ্রাম ১২শ’ কিলোমিটার বা ৭৪৫ মাইল দূরে।

তখন জ্যোতি সিদ্ধান্ত নেয়, সে নিজেই সাইকেল চালিয়ে বাবাকে পেছনে বসিয়ে গ্রামের বাড়িতে নিয়ে যাবে।

এই দীর্ঘ পথ কখনো সাইকেল চালিয়ে, কখনো বা কোন ট্রাকে লিফট নিয়ে ঠিকই পাড়ি দিয়েছে সে এবং শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছেছে।

তার এই যাত্রা সংবাদ মাধ্যমে খবর হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল প্রশংসা পেয়েছে মেয়েটি। সূত্র: বিবিসি

আরও পড়ুন

×