মামুনুর রশীদ বললেন
মান্নান হীরার দৃষ্টান্ত স্মরণীয় হয়ে থাকবে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৮:৫৬
| প্রিন্ট সংস্করণ
পথনাটকে শিল্পবোধ ও সমাজসচেতনতার সমন্বয় ঘটিয়ে মান্নান হীরা যে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বাংলা নাট্যাঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।
গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আরণ্যক নাট্যদল আয়োজিত পঞ্চম ‘মান্নান হীরা স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ‘নাট্যচর্চার আধুনিকায়নে বাংলাদেশের একাডেমিশিয়ানদের নিকেশ-কড়চা’ শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরণ্যকের প্রধান সম্পাদক হারুন রশীদ।
স্মারক বক্তৃতায় উপস্থিত ছিলেন বিপ্লব বালা, ঠান্ডু রায়হান, মাসুম রেজা, বাবুল বিশ্বাস, মোহাম্মদ বারী, আজাদ আবুল কালাম, অলোক বসু, শহীদুল মামুন, আহাম্মদ গিয়াস প্রমুখ।
- বিষয় :
- মামুনুর রশীদ