ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

গুগলের বিরুদ্ধে ৫শ’ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

গুগলের বিরুদ্ধে ৫শ’ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ২৩:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ও এর মালিকানা প্রতিষ্ঠান আলফাবেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে। ব্যবহারকারীদের তথ্য বেআইনিভাবে সংগ্রহের অভিযোগে এই মামলা করা হয়েছে। আইন সংস্থা বোয়িস শিলার ফ্লেক্সনার মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার একটি আদালতে এ মামলা দায়ের করেছে। তবে সব অভিযোগ নাকচ করে দিয়ে গুগল বলেছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা প্রচলিত ধারণার উল্টো। খবর বিবিসির।

অনেক গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারী মনে করেন, প্রাইভেট মোড বা ‘ইনকগনিটো মোডে’ তাদের ‘সার্চ হিস্টোরি’ ট্র্যাক করা হয় না। তবে গুগল জানিয়েছে, আদতে ব্যাপারটা তেমন নয়। তারা জানিয়েছে, ব্যক্তিগত মোডে ব্রাউজিং করার সময় ব্যবহারকারীদের ট্র্যাক করা অবৈধ নয়। এই মোডে তথ্য সংগ্রহের ব্যাপারটি তারা গোপন রাখেনি।

ইনকগনিটো মোডে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের ব্রাউজারে তাদের কার্যক্রম নিবন্ধিত না হওয়ার সুবিধা পান। কিন্তু তারা যে ওয়েবসাইট ভিজিট করবে ওই ওয়েবসাইট চাইলে গুগল অ্যানালিটিকস ব্যবহার করে তাদের কার্যক্রমের খোঁজ রাখতে পারে।

গত ২ জুন দায়ের হওয়া মামলাটিতে বলা হয়, গুগল চাইলেই তাদের গোপন ও অননুমোদিত তথ্য সংগ্রহ চালিয়ে যেতে পারে না।

গুগল তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র হোসে কাস্তানিয়েদা বলেন, ‘কোনো ব্যবহারকারী যখনই ইনকগনিটো মোড চালু করেন, আমরা তখনই বলে দিই যে, ওয়েবসাইটগুলো চাইলে তাদের কার্যক্রম বিষয়ক তথ্য সংগ্রহ করতে পারবে।’

আরও পড়ুন

×