ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

কাশ্মীরের নারী সাংবাদিক জিতলেন আইডব্লিউএমএফ পুরস্কার

কাশ্মীরের নারী সাংবাদিক জিতলেন আইডব্লিউএমএফ পুরস্কার
×

মাসরাত জহুরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২০ | ০১:২০

সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ 'আনজা নিদারিংহস ২০২০' পুরস্কার বিজয়ী হয়েছেন কাশ্মীরের এক নারী ফটো সাংবাদিক মাসরাত জহুরা। ভারত শাসিত কাশ্মিরে বিরোধের চলমান চিত্র ধারণের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি কঠিন পরিস্থিতিতে কর্মরত নারী ফটো সাংবাদিকদের সাহসিকতার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। খবর আনাদোলু এজেন্সি, রয়টার্সের।

ইন্টারন্যাশনাল উইমেনস মিডিয়া ফাউন্ডেশন ২০১৪ সালে আফগানিস্তানে নিহত পুলিৎজার অ্যাওয়ার্ড জয়ী জার্মান ফটো সাংবাদিক আনজা নিদারিংহসের নামে এই সম্মাননা দিয়ে থাকে। ১৯৯০ সাল থেকে নারী সাংবাদিকদের স্বাধীনতা ও সাহসী লড়াইকে সমর্থন জানিয়ে আইডাব্লিউএমএফ প্রতিবছর ২০ হাজার ডলার পুরস্কার দিয়ে আসছে।

পুরস্কার বোর্ডের জুরি বলেছেন, 'মাসরাত জহরা ও অন্যদের কাজকে স্বীকৃতি দিয়ে আমরাও গৌরবান্বিত। আমাদের বিজয়ী ও সম্মানিতরা এই বছর চমৎকার আবেগ, ছবির দারুণ কম্পোজিশন ও উল্লেখযোগ্যভাবে ঘটনার মূল বিষয় ফুটিয়ে তুলতে পেরেছেন। যার জন্য তাদের অসংখ্য ঝুঁকির মোকাবেলা করতে হয়েছে।

জহরা বলেছেন, 'আমি সংবাদটি শোনার পর বিশ্বাস করতে পারছিলাম না। আমি আনন্দিত আমার কাজের স্বীকৃতির জন্য। কাশ্মীরের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। তবে এই পুরস্কারটি একটি স্বীকৃতি এবং একই সাথে কাশ্মীরে কাজ করা সমস্ত সাংবাদিক যারা প্রতিনিয়ত জীবন ঝুঁকি নিচ্ছেন ও হুমকির মুখে পড়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।

তবে জহরাকে ভারতে সম্প্রতি তার কাজের জন্য 'বেআইনি ক্রিয়াকলাপ প্রতিরোধ' আইনের আওতায় অভিযুক্ত করা হয়েছিল। যেগুলো তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে আপলোড করেছিলেন। এই কঠোর আইনের আওতায় ‘অপরাধী’দের সাত বছর পর্যন্ত জেল হতে পারে।

আরও পড়ুন

×