ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৭

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৭
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০৩:০৮

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার ঘটে যাওয়া এ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের রাজধানী দাভাও সিটি থেকে ৬০ মাইল এবং বুয়াল থেকে ১৪ কিলোমিটার দূরে।

ভয়াবহ ওই ভূমিকম্পের সময় আশাপাশে দ্বীপগুলোতে কোনও সুনামি সতর্কতা জারি করেনি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।

শক্তিশালী এ ভূমিকম্পে বহু ঘরবাড়ি  ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে মাটি ধসে সাত বছর বয়সী ছেলে এবং তার ৪৪ বয়সী বাবার করুণ মৃত্যু হয়েছে। 

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহ আগে মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছিল। ভয়াবহ ওই ভূমিকম্পে পাঁচজন নিহত হন। 

আরও পড়ুন

×