ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

করোনা রোগীর চাপে সঙ্কটে দিল্লি

করোনা রোগীর চাপে সঙ্কটে দিল্লি
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৪:১১

উপচে পড়া করোনা রোগীর ভিড়ে বেহাল অবস্থা দিল্লির। পর্যাপ্ত শয্যা না থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। আচমকা ব্যাপকহারে রোগী বেড়ে যাওয়ার পেছনে শপিং মল ও মন্দিরগুলো অতি তাড়াতাড়ি খুলে দেওয়া এবং পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের সঠিক প্রস্তুতির অভাবকেই কারণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। খবর এনডিটিভি, এবিপি নিউজ।

করোনায় আক্রান্ত কিছু লোকের পরিবার জানিয়েছে, শয্যা খালি না থাকায় হাসপাতালগুলো তাদের ফিরিয়ে দিয়েছে। ফলে অসুস্থ স্বজনদের ভর্তি করাতে পারছেন না তারা। আবার যারা ভর্তি করাতে পারছেন, তাদের অভিযোগ, সরকারি হাসপাতালগুলোর বারান্দায় রোগীদের ফেলে রাখা হয়েছে, তাদের দিকে কোনো মনোযোগ দেওয়া হচ্ছে না।

মাসখানেক আগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, 'লকডাউন আমাদের প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় দিয়েছে। তাই করোনার সঙ্গে লড়াই করার জন্য নগরীর হাসপাতালগুলোকে প্রয়োজন অনুযায়ী প্রস্তুত করা গেছে।' 

ওই সময় দিলিস্নতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের মতো ছিল। কিন্তু এখন সংখ্যা ৪৩ হাজারের বেশি। পুরো ভারতে শনাক্ত কভিড-১৯ রোগীর সংখ্যা তিন লাখ ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। নগরীর সংক্রমণ পরিস্থিতির বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং নগরীটির স্বাস্থ্য কর্তৃপক্ষ সাড়া দেয়নি।  

মৃতদেহ হাসপাতালের লবিতে পড়ে আছে, স্থানীয় গণমাধ্যমগুলোর এ ধরনের প্রতিবেদনের পর সর্বোচ্চ আদালত গভীর উদ্বেগ জানিয়ে এ বিষয়ে রাজ্য সরকারকে নির্দেশনা দেয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 

নাম প্রকাশ না করার শর্তে ক্ষমতাসীন আম আদমি পার্টির একজন সংসদ সদস্য বলেন, 'আক্রান্তের সংখ্যা এতটা বাড়বে এমন ধারণা আমাদের ছিল না। আমরা অনেক আত্মবিশ্বাসী ছিলাম।

আরও পড়ুন

×