ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

করোনাকে ‘কুং ফ্লু’ বললেন ট্রাম্প

করোনাকে ‘কুং ফ্লু’ বললেন ট্রাম্প
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০২:২৩

চাইনিজ মার্শাল আর্ট হিসেবে কুং ফু’র পরিচিতি বিশ্ব জুড়ে। সেটি বিবেচনা করে এবং ভাইরাসটির উৎপত্তি চীনে হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করোনাভাইরাসকে কুং ফ্লু নামে ডাকলেন। এছাড়া নির্বাচনী জনসভায় বক্তৃতার সময় প্রেসিডেন্ট কভিড-১৯ কে ‘চীনা ভাইরাস’ বলেও মন্তব্য করেন।

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় আবারও চীনকে দায়ী করেছেন ট্রাম্প। বিশ্বজুড়ে সাড়ে চার লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই ভাইরাসকে 'কুং ফ্লু' নামে নতুন নামকরণ করেছেন তিনি। বিশ্বের দুই শতাধিক দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ছাড়িয়েছে।

আগামী নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো শনিবার ওকলাহোমার তুলসা এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ট্রাম্প। এই সমাবেশে তিনি বলেন, কভিড-১৯ এমন একটি রোগ; ইতিহাসের অন্যান্য রোগের চেয়ে যার বেশি নাম রয়েছে।

ট্রাম্প বলেন, আমি এটার নাম দিতে পারি কুং ফ্লু। আমি এটার ১৯টি সংস্করণের নাম দিতে পারি। অনেকেই এটাকে ভাইরাস বলেন। অনেকেই ফ্লু বলেন। পার্থক্য কি? আমি মনে করি- আমাদের কাছে এর নামের ১৯ অথবা ২০টি সংস্করণ রয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টার বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন এক লাখ ১৯ হাজারের বেশি মানুষ এবং আক্রান্ত হয়েছেন ২২ লাখের বেশি।

আরও পড়ুন

×