ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়ছে তরুণ-তরুণীদের

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়ছে তরুণ-তরুণীদের
×

সামাজিক দূরত্ব রক্ষার নিয়ম মানছেন না যুক্তরাষ্ট্রের তরুণ-তরুণীরা। ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৬:১৭ | আপডেট: ২২ জুন ২০২০ | ০৬:১৯

যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে তরুণ-তরুণীদের মধ্যে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এগুলোর মধ্যে রয়েছে প্রধানত ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, সাউথ ক্যারোলাইনা।

লকডাউন শিথিল হওয়ায় স্বাস্থ্যবিধি মানা উদাসীনতা দেখা দেখা দেওয়ায় এ অবস্থার কারণ বলে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা। খবর বিবিসির

জানা যায়, ফ্লোরিডায় শনিবার এক দিনেই সংক্রমণের সংখ্যা ৪ হাজারের বেশি বেড়েছে, যাদের বেশির ভাগেরই বয়স ২০-৩০ এর কোঠায়। সাউথ ক্যারোলাইনায় মোট সংক্রমিতের ১৮ শতাংশের বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে। অঙ্গরাজ্যের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, তরুণদের সংক্রমণ বৃদ্ধি থেকে বোঝা যায় যে, তারা কভিড-১৯ এর সংক্রমণ থেকে মুক্ত নয়, এবং তারা সামাজিক দূরত্ব রক্ষার নিয়ম ভঙ্গ করছে।

একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেই এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে মারা গেছেন ১ লাখ ২২ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৪৪ হাজারের বেশি।

আরও পড়ুন

×