১৫ মাস পরে উন্মুক্ত করা হলো থাইল্যাণ্ডের সেই গুহা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০১:১৮ | আপডেট: ০২ নভেম্বর ২০১৯ | ০১:৩২
১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারের ১৫ মাস পর প্রথমবারের মতো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো থাইল্যাণ্ডের থাম লুয়াং গুহা ।
শুক্রবার স্থানীয় সময় সকালে সাড়ে ১০ টায় দেশটির সরকার এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেন।
প্রথম দিন একসঙ্গে ২০ জন লোককে গুহাটিতে ঢুকতে অনুমতি দেয় দেশটির কর্তৃপক্ষ।
বিবিসি জানিয়েছে, শুক্রবার নতুন করে প্রথমবারের মতো ২ হাজার দর্শনার্থী প্রবেশ করেন ওই গুহায়।
উল্লেখ্য, গত বছর জুনে থাইল্যাণ্ডের উত্তরাঞ্চলের ওই গুহাটিতে আটকা পড়ে ১২ জন কিশোর ফুটবলার এবং তাদের কোচ। গুহায় কিছু কিছু অংশ পানিতে ডুবে যাওয়ার কারণে তারা সেখান থেকে বের হয়ে আসতে পারছিল না। এ ঘটনা ওই সময গোটা বিশ্বে আলোড়ন তোলে। সবাই রুদ্ধশ্বাসে তাদের উদ্ধারের জন্য অপেক্ষা করতে থাকে। পরবর্তীতে আন্তর্জাতিক সহায়তায় অন্তত ৯০ জন ডুবুরির সাহায্যে ধীরে ধীরে ছেলেদের উদ্ধার করা হয়। এরপরই গুহাটিতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।
যদিও সেই ঘটনার পর হাজারো মানুষ গুহাটি দেখার জন্য প্রতিদিন ভিড় জমাতেন সেখানে। কিন্তু কাউকেও ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
- বিষয় :
- আন্তর্জাতিক
- এশিয়া