ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শিকাগোতে অন্ত্যেষ্টি অনুষ্ঠানে গুলি, আহত ১৪

শিকাগোতে অন্ত্যেষ্টি অনুষ্ঠানে গুলি, আহত ১৪
×

শেষকৃত্যে সমবেত শোকার্ত মানুষদের ওপর গুলি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০২:০৯

যুক্তরাষ্ট্রের শিকাগোতে অন্ত্যেষ্টি অনুষ্ঠানে গুলি বর্ষণে ১৪ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শিকাগোর গ্রেসহ্যামে এক ব্যক্তির শেষকৃত্যে সমবেত শোকার্ত মানুষদের ওপর আচমকা এই হামলা চালানো হয়। স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে ১০০০ ব্লকে -র ৭৯ স্ট্রিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। বন্দুকধারীর পরিচয় এবং গুলি চালানোর কারণ এখনো পাওয়া যায়নি। খবর ইউএসএ টুডে’র।

মঙ্গলবার সন্ধ্যার ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই ঝাঁকে ঝাঁকে গুলি আসতে শুরু করে৷ এমন পরিস্থিতি ছিল যে মনে হচ্ছিল যেন যুদ্ধ হচ্ছে৷ আতঙ্কগ্রস্ত হয়ে অংশগ্রহণকারীরা গুলি থেকে বাঁচার জন্য ছুটোছুটি শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি কালো গাড়িতে করে বন্দুকধারী শেষকৃত্যে অংশ নেওয়া লোকজনের ওপর গুলি চালায়। যদিও এরপর ওই শেষকৃত্যে অংশ নেওয়া কিছু লোকও পাল্টা গুলি চালায়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আহতরা প্রত্যেকেই প্রাপ্ত বয়স্ক। তাদের আলাদা আলাদা পাঁচটি হাপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বেশিরভাগ লোকের অবস্থা গুরুতর।

ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তারা নিজেদের বাড়ির ভেতরে বসে গুলির শব্দ শুনতে পান। বেরিয়ে দেখেন অনেকে আহত হয়ে পড়ে রয়েছেন।

আরও পড়ুন

×