ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জীবন বাজি রেখে বাচ্চাদের প্রাণরক্ষা করলো মা ইঁদুর!

জীবন বাজি রেখে বাচ্চাদের প্রাণরক্ষা করলো মা ইঁদুর!
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৯:১৭ | আপডেট: ২৫ জুলাই ২০২০ | ০০:০৫

সন্তানের সবচেয়ে আপনজন হলেন মা। মায়ের কাছেও সন্তানের থেকে প্রিয় কেউ নেই, কিছু নেই। সৃষ্টির শুরু থেকেই মা-সন্তানের বন্ধন চিরন্তন, শাশ্বত। সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই এ বন্ধন তৈরি হয়ে যায়। নিজের জীবনের তোয়াক্কা না করে সন্তানকে সুরক্ষা দেন মা। পৃথিবীর সব মায়েরাই এক রকম হন। মায়ের আলাদা জাত হয় না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ফরেস্ট অফিসার পারভিন কাসওয়ান তার টুইটারে ওই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটি একটি ইঁদুরের। 

নিউজ -১৮ এর প্রতিবেদন বলছে, বৃষ্টিতে ভেসে যায়  গোটা এলাকা। ইঁদুরের গর্তেও ঢুকে পড়েছে পানি। এতে করে ভেসে গেছে গর্তটি। ভিডিওতে দেখা যায়, একটি ইঁদুর ছটফট শুরু করেছে। কিন্তু সে কেন এমন করছে তা বোঝা যাচ্ছিল না। তবে সব রহস্যের সমাধান হল ইঁদুরের গতিবিধি দেখে। সে নিজের জীবনের তোয়াক্কা না করেই জলে ভেসে যাওয়া গর্তের মধ্যে ঢুকে গেল। তারপর ঘটল আসল ঘটনা। ওই গর্তের মধ্যে আসলে রয়েছে তার বাচ্চা। 

ইঁদুরটি এক এক করে সব কটি বাচ্চাকে মুখে করে নিয়ে এসে সুরক্ষিত জায়গায় রাখছে। পানিতে সব ভেসে গেলেও ইঁদুরটি তার একটি ছানাকেও মৃত্যুর মুখে ঠেলে দেয়নি। এ দেখে সকলেই প্রশংসা করেছেন ওই ইঁদুর মায়ের। তবে ঘটনাটি কোন এলাকায় ঘটেছে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

×