ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হলেন রিভা গাঙ্গুলি দাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৯:৪১ | আপডেট: ২৩ জুলাই ২০২০ | ০৯:৪৯
ঢাকায় ভারতের বর্তমান হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আগামী সেপ্টেম্বরে তিনি সচিব পদে দায়িত্বভার গ্রহণ করবেন এবং অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করা বিজয় কুমার সিং এ সময় অবসরে যাবেন। খবর ইন্ডিয়া টু ডের
রিভা গাঙ্গুলি দাস ২০১৯ সালের ১ মার্চ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
রিভা গাঙ্গুলি দাসের পদোন্নতি হওয়ায় তার স্থানে ঢাকায় শিগগিরই নতুন হাইকমিশনার নিয়োগ দেবে ভারত। ১৯৮৬ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের একজন অফিসার তিনি।
- বিষয় :
- রিভা গাঙ্গুলি দাস
- হাইকমিশনার