ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বাজি ধরে ৪১টি ডিম খেয়ে মৃত্যু!

বাজি ধরে ৪১টি ডিম খেয়ে মৃত্যু!
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০১:১১ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ | ০১:১৩

গোটা বিশ্বেই বাজি ধরে মানুষ কত বিচিত্র কাণ্ডই না করছে। এবার বন্ধুর সঙ্গে অদ্ভুত এক বাজি ধরে জীবন দিতে হলো ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলায়। মৃত ওই ব্যক্তির নাম সুভাষ যাদব।

পুলিশ জানায়, সোমবার যাদব তার এক বন্ধুর সঙ্গে জৌনপুরের বিবিগঞ্জ মার্কেট এলাকায় ডিম খেতে যায়। এ সময় ডিম খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনে বাজি ধরে ঠিক করে, যে একসঙ্গে ৫০ টি ডিম খেতে পারবে সেই ২ হাজার পাবেন।

চ্যালেঞ্জটি গ্রহণ করে যাদব ডিম খেতে শুরু করেন। একে একে তিনি ৪১ ডিম খেয়ে ফেলেন। কিন্তু ৪২ তম ডিম খেতে শুরু করতেই তিনি থমকে যান এবং অজ্ঞান হয়ে পড়েন।

স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে যাদবকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় সেখানকার চিকিৎসকরা তাকে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কয়েক ঘণ্টা পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

চিকিৎসক জানান, অতিরিক্ত ডিম খাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। সূত্র :এনডিটিভি

আরও পড়ুন

×