ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ মেক্সিকোর

ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ মেক্সিকোর
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ | ১৪:০৯

যুক্তরাষ্ট্রের পর এবার ভারত ও অন্যান্য এশীয় দেশ থেকে নির্বাচিত পণ্যের আমদানি শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। চীন, ভারতসহ যেসব দেশের সঙ্গে মেক্সিকোর বাণিজ্যচুক্তি নেই, আগামী বছরের ১ জানুয়ারি থেকে তাদের ওপর নতুন শুল্ক কার্যকর হবে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সরকার গত বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। নিজ দেশের চাকরি ও উৎপাদনকে সুরক্ষা দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে স্থানীয় ব্যবসায়ী গোষ্ঠীগুলো সতর্ক করেছেন, শুল্ক বৃদ্ধির ফলে দেশীয় পণ্যের দাম বাড়তে পারে। নতুন শুল্কের আওতায় এসেছে অটো পার্টস, লাইট কার, খেলনা, পোশাক, টেক্সটাইল, প্লাস্টিক, আসবাবপত্র, জুতা, স্টিল, গৃহস্থালি যন্ত্রপাতি, চামড়া পণ্য, অ্যালুমিনিয়াম, কাগজ, ট্রেলার, কাচ, সাবান, কার্ডবোর্ড, মোটরসাইকেল, পারফিউম ও প্রসাধনী।

দেশটির এ সিদ্ধান্তের ফলে ভারত থেকে গাড়ি রপ্তানিকারক বড় কোম্পানিগুলোর ক্ষতি হতে পারে প্রায় ১০০ কোটি ডলার। ভারত থেকে ভক্সওয়াগন ও হুন্দাইয়ের মতো বিশ্ববিখ্যাত কিছু গাড়ি প্রস্তুতকারক কোম্পানি বিশ্বের অনেক দেশে গাড়ি রপ্তানি করে।

ভারতের শিল্পমহল মেক্সিকোর নতুন শুল্ক ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লিকে অনুরোধ জানিয়ে ছিল। তা সত্ত্বেও মেক্সিকো সরকারের তরফে শুল্ক আরোপের ঘোষণা এলো। ভারতের পণ্যে শুল্ক চূড়ান্ত হওয়ার বিষয়টি দুটি সূত্র এবং একটি শিল্পগোষ্ঠীর চিঠি পর্যালোচনা করে নিশ্চিত হয়েছে রয়টার্স।

আরও পড়ুন

×