ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কিমের নির্দেশে উত্তর কোরিয়ায় চার সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা

কিমের নির্দেশে উত্তর কোরিয়ায় চার সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০৫:৫৯

সর্বোচ্চ নেতা কিম জং-উনের নির্দেশে উত্তর কোরিয়ায় চারজন সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেহব্যবসা চালানোয় মদত দানের অভিযোগে রাজধানী পিয়ং ইয়ংয়ের রাস্তায় এদের প্রকাশ্যে গুলি করা হয়।

এ ছাড়াও আরো দু'জনকে গুলি করে হত্যা করা হয়। এখবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা রেডিও ফ্রি এশিয়া।

জানা গেছে, উত্তর কোরিয়ায় ২০-২৫ বছরের তরুণীদের চাকরি এবং নগদ টাকা উপার্জনের প্রতিশ্রুতি দিয়ে দেহ ব্যবসার কাজে ব্যবহার করা হয়। এই কাজে দেশটিতে বিভিন্ন যৌনচক্র গড়ে উঠেছে।

যৌনচক্র থেকে উদ্ধার করা তরুণীরা পুলিশকে জানিয়েছেন, তাদের অধিকাংশই পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তারা বলেন, তাদের কাছে আগাম টাকা পৌঁছে দেওয়া হতো। এরপর ব্ল্যাকমেইল বা ভয় দেখিয়ে দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হতো। এমনকি স্কুল পড়ুয়াদেরও দেহ ব্যবসার কাজে জোর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, পুরো ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ কিম দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উত্তর কোরিয়ার আইনে এই ধরনের অপরাধের ক্ষেত্রে ৫ বছরের কারাদণ্ডের বিধান থাকলেও অভিযুক্তদের সোজা গুলি করার নির্দেশ দেন কিম।

তবে এতেই থামেনি ব্যাপারটা। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করার কড়া নির্দেশ দিয়েছেন কিম জং-উন।

আরও পড়ুন

×