ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘আর নেই’- এমন লক্ষণ দেখা যাচ্ছে: নেতানিয়াহু
আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: বিবিসি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০১:৫৯ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ১০:৫২
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘আর নেই’ এমন অনেক লক্ষণ দেখা যাচ্ছে যে বলে এক সংক্ষিপ্ত টিভি ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন। তিনি বলেন, ‘এই স্বৈরশাসক চলে গেছে এমন ক্রমবর্ধমান লক্ষণ দেখা যাচ্ছে।’ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের বিরুদ্ধে অভিযান ‘যতদিন প্রয়োজন’ অব্যাহত রাখার পরামর্শ দেওয়ার পরে ইসরায়েলের নাগরিকদের দেশটির হোম ফ্রন্ট কমান্ডের নিরাপত্তা পরামর্শ শোনার আহ্বান জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করেন।
ইসরায়েলি এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, খামেনি মারা গেছেন এবং তার মরদেহ পাওয়া গেছে।
একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন যে তেহরানে তার কম্পাউন্ডে হামলায় খামেনি নিহত হয়েছেন।
নিউজ ১২ ও টাইমস অফ ইসরায়েলসহ একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করছে যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন।
তবে তিনশুই ইয়েং বিবিসিকে জানিয়েছেন, ‘আজ আমরা সর্বোচ্চ নেতার কাছ থেকে কোনো খবর পাইনি, এবং তিনি জীবিত না মৃত সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।’ আমরা যেকোনো আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাকে জানাব বলে জানান তিনি।
