ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসরায়েলে ‘ইরানের ক্ষেপণাস্ত্র’ হামলায় ১৪ জন আহত

ইসরায়েলে ‘ইরানের ক্ষেপণাস্ত্র’ হামলায় ১৪ জন আহত
×

ক্ষেপণাস্ত্র আঘাত হানা ভবন থেকে শিশুদের বের করেন উদ্ধারকর্মীরা। বুধবার মধ্য ইসরায়েলে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ১৩:০৯ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ১৩:৩৪

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা জানিয়েছে, দেশটিতে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় ১১ বছর বয়সী এক শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সামরিক বাহিনী এর জন্য ইরানকে দায়ী করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গত ২০ ঘণ্টার মধ্যে প্রথমবারের মতো তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হামলার সময় মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী, প্রথম হামলার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে উত্তর ও মধ্য ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় পুনরায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়।

জরুরি চিকিৎসা সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশু স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

×