ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরানের নতুন প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প, ‘ভালো’ বলছেন রুবিও

ইরানের নতুন প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প, ‘ভালো’ বলছেন রুবিও
×

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফাইল ছবি: এএফপি

এএফপি ও রয়টার্স

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১৩:২৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ | ১৩:৩০

হরমুজ প্রণালি খুলে দেওয়া সংক্রান্ত ইরানের সবশেষ প্রস্তাবটি যাচাই-বাছাই করছে যুক্তরাষ্ট্র। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার ডোনাল্ড ট্রাম্প তাঁর শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে প্রস্তাবের ওপর আলোচনা করেছেন। 

পাকিস্তানের মাধ্যমে পাঠানো এ প্রস্তাবে পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালির ওপর আলোচনার রূপরেখা তুলে ধরা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে বলেছেন, প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে।

ইরানের প্রস্তাবের শর্ত সম্পর্কে জিজ্ঞেস করা হলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে বলেছেন, ‘তারা যা জমা দেবে বলে ভেবেছিলাম, এটি তার চেয়ে ভালো।’ তবে প্রস্তাবটি কতটা আন্তরিকতার সঙ্গে দেওয়া হয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেন রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো চুক্তি করতে চাইলে তাতে একটি নিশ্চয়তা অবশ্যই থাকতে হবে। সেটি হলো- ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে লিখেছে, ইরানের নতুন প্রস্তাবে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনা স্থগিত রাখতে চেয়ে হরমুজ চালু এবং যুদ্ধ শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মার্কো রুবিও এই প্রস্তাবকে ‘ভালো’ বললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুশি নন বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। 

রয়টার্স লিখেছে, এই প্রস্তাব যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার সম্ভাবনা কম। ওয়াশিংটনের অবস্থান হলো, পারমাণবিক বিষয়গুলো শুরু থেকেই আলোচনায় রাখতে হবে। সোমবার ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের বিষয় সম্পর্কে অবগত একজন কর্মকর্তা বলেন, প্রস্তাবে পারমাণবিক বিষয়টি স্থগিতের কথা বলায় ট্রাম্প ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট।

স্থানীয় সময় সোমবার নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প নিজেও প্রস্তাবটিকে আগের গুলোর তুলনায় ভালো বলে উল্লেখ করেছিলেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার রাশিয়া সফরের সময় বলেছেন, প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অতিরিক্ত প্রত্যাশাই দায়ী।

আরও পড়ুন

×